হোম > কর্পোরেট

ড্যাপ লঙ্ঘন ও খাল দখলের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

রাজধানীর উত্তরখান, খিলক্ষেত ও আশপাশের এলাকায় সরকারি বোয়ালিয়া খাল দখল, অবৈধ বেইলি ব্রিজ নির্মাণ এবং ড্যাপ (২০২২-২০৩৫) লঙ্ঘন করে কৃষিজমি ও জলাশয় ভরাটের অভিযোগে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেডের ‘স্বর্ণালী আবাসন’ প্রকল্পের বালু ভরাট কার্যক্রমের ওপর ৬ মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আশিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. দেলোয়ার হোসেন দেওয়ানের করা রিটে অভিযোগ করা হয়, স্বদেশ প্রোপার্টিজ সরকারি খাল দখল করে বেইলি ব্রিজ নির্মাণ এবং কৃষিজমি, জলাশয় ও বন্যাপ্রবাহ অঞ্চল বালু দিয়ে ভরাট করছে। অভিযোগের পরও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিষয়টি আদালতে গড়ায়।

আদালত নির্দিষ্ট কয়েকটি মৌজার জমিতে আগামী ৬ মাস ড্রেজার বা অন্য কোনো উপায়ে বালু ভরাট বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। মামলায় সরকারি বিভিন্ন সংস্থা ও স্বদেশ প্রোপার্টিজের কর্মকর্তাসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর

বাংলাদেশের বাজারে ফর্টিফায়েড সয়াবিন তেলে ভারী ধাতু নেই: শিল্পমন্ত্রী

দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে আরই১০০-তে আকিজ বশির গ্রুপ

আইএবি নির্মাণ মেলায় নাসির সিনটেক্স গ্রুপের পণ্য প্রদর্শনী

রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পাশে স্বপ্ন, স্বাবলম্বী করতে উপহার দেবে গাভী

‘জীবনবদলের রেসিপি’ থিমে শুরু হলো সেরা রাঁধুনী সিজন ৯

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ডেসকোর ত্রিপক্ষীয় চুক্তি