হোম > কর্পোরেট

যমুনা ব্যাংকের লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ এখন নগদে

আতিকুর রহমান নগরী

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর যৌথ উদ্যোগে গ্রাহকদের জন্য চালু হলো আরও সহজ ও দ্রুত ফান্ড ট্রান্সফারের সুবিধা। এখন থেকে যমুনা ব্যাংকের গ্রাহকেরা নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে লোন ও ডিপিএস-এর কিস্তি পরিশোধ করতে পারবেন অনায়াসেই।

সম্প্রতি যমুনা ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন এই সেবা সম্পর্কে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের আরও দ্রুত ও উন্নত সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যেই নগদ চালু করেছে ডিপিএস ও লোনের কিস্তি পেমেন্ট সার্ভিস। এর ফলে যমুনা ব্যাংকের গ্রাহকেরা যেকোনো নগদ অ্যাকাউন্ট থেকে ডিপিএস ও লোনের কিস্তি পরিশোধের পাশাপাশি যমুনা ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া