হোম > কর্পোরেট

আবাসনখাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের

আমার দেশ অনলাইন

জমির মালিকের ফ্ল্যাটে ১৫% কর প্রত্যাহার ও নিবন্ধন ব্যয় ৭ শতাংশে নামানোর দাবি জানিয়েছে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। একইসঙ্গে বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবিগুলো উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করেছেন রিহ্যাব নেতারা।

প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, আবাসন খাত বর্তমানে ক্রেতা সংকট, উচ্চ নির্মাণ ব্যয়, অর্থায়ন সংকট এবং নীতিগত অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন কর আরোপ এবং বিদ্যমান উচ্চ নিবন্ধন ব্যয় বহাল রাখা আবাসন খাতকে আরও সংকটের দিকে ঠেলে দেবে।

তিনি বলেন, বর্তমানে জমির মালিককে প্রদত্ত সাইনিং মানির ওপর ১৫ শতাংশ কর দিতে হয়। প্রস্তাবিত বাজেটে এর পাশাপাশি ডেভেলপারের নির্মিত ফ্ল্যাটের ওপরও জমির মালিককে ১৫ শতাংশ কর দেওয়ার বিধান রাখা হয়েছে। এর ফলে যৌথ উন্নয়ন (জয়েন্ট ভেঞ্চার) প্রকল্প নিরুৎসাহিত হবে, নতুন প্রকল্প কমে যাবে এবং আবাসন খাতে বিনিয়োগ হ্রাস পাবে।

রিহ্যাব মনে করে, ২৪ ইউনিটের একটি প্রকল্পে জমির মালিক যদি ১২টি ফ্ল্যাট পান এবং সেগুলোর মূল্য ১২ কোটি টাকা হয়, তাহলে তাকে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা কর পরিশোধ করতে হবে। অর্থাৎ প্রায় দুটি ফ্ল্যাটের সমপরিমাণ মূল্য কর বাবদ চলে যাবে। শেষ পর্যন্ত এই অতিরিক্ত ব্যয়ের চাপ ফ্ল্যাট ক্রেতাদের ওপরই বর্তাবে এবং আবাসনের মূল্য আরও বৃদ্ধি পাবে।

এম

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া