রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন থাই রেস্টুরেন্ট ‘টুকটুক এক্সপ্রেস’। বৃহস্পতিবার ঢাকার গুলশান-১-এ রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।
থাই স্ট্রিট ফুড ও খাদ্যসংস্কৃতি থেকে অনুপ্রাণিত এই রেস্টুরেন্টে গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিভিন্ন জনপ্রিয় ও অথেনটিক থাই খাবার। মেন্যুতে রয়েছে স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ নানা সিগনেচার থাই ডিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অনিমেষ সাহা বলেন, টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। শুধু খাবার নয়, এখানে থাই সংস্কৃতি, আতিথেয়তা ও প্রাণবন্ত পরিবেশও উপভোগ করা যাবে।
টুকটুক এক্সপ্রেসের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম তমাল বলেন, সব ধরনের গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্যে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে, বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ, টুকটুক কর্নার এবং থাইল্যান্ডের খাবার ও সংস্কৃতির বিশেষ অভিজ্ঞতা। অভিজ্ঞ থাই রাঁধুনি ও প্রশিক্ষিত সেবাদানকারী দলের মাধ্যমে গ্রাহকদের উন্নত মানের খাবার ও সেবার অভিজ্ঞতা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি কার্ড চালু করা হয়েছে। প্রথমবার রেস্টুরেন্টে খাবার উপভোগের পর গ্রাহকরা এই কার্ড পাবেন। পরবর্তীতে কোনো গ্রাহক রেস্টুরেন্টে খাবার উপভোগ করতে এলে তিনি লয়্যালটি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি খাবার সৌজন্য উপহার হিসেবে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিনসহ টুকটুক এক্সপ্রেসের ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এআরবি