হোম > কর্পোরেট

রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ইনভেস্টমেন্ট কার্নিভাল

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ ও আধুনিক আবাসন প্রকল্প রূপায়ণ সিটি উত্তরায় ৬ দিনব্যাপী ‘রূপায়ণ সিটি ইনভেস্টমেন্ট কার্নিভাল’ আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলা এই কার্নিভালে থাকবে বিশেষ অফার ও আকর্ষণীয় ইএমআই সুবিধা।

এই বিনিয়োগ উৎসবে আবাসন ও বাণিজ্যিক সম্পত্তিতে আগ্রহী ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়, স্পট বুকিং সুবিধা এবং সহজ কিস্তির (ইএমআই) সুযোগ।

কার্নিভালে রূপায়ণ সিটির বিভিন্ন প্রিমিয়াম প্রকল্প যেমন—রূপায়ণ স্কাই ভিলা, রূপায়ণ গ্র্যান্ড, রূপায়ণ ম্যাজেস্টিক এবং দেশের বৃহত্তম বাণিজ্যিক প্রকল্প রূপায়ণ ম্যাক্সাস মলের নির্বাচিত ইউনিট বুকিংয়ের সুযোগ থাকবে।

রূপায়ণ সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান বাজার বাস্তবতায় ক্রেতাদের জন্য নির্ভরযোগ্য, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি করতেই এই কার্নিভালের আয়োজন। একই সঙ্গে প্রকল্প পরিদর্শন, লাইভ কনসালটেশন এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক নানা সুবিধা রাখা হয়েছে।

কার্নিভাল চলাকালে আগত দর্শনার্থীদের জন্য থাকছে প্রকল্পভিত্তিক উপস্থাপনা, সীমিত সময়ের এক্সক্লুসিভ অফার এবং বিশেষ ক্রেতা সুবিধা।

আবাসন ও বাণিজ্যিক বিনিয়োগে আগ্রহীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রূপায়ণ সিটি ক্লাব প্রাঙ্গণে এই ইনভেস্টমেন্ট কার্নিভালে অংশ নিতে পারবেন।

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ১৬ দেশ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা