হোম > কর্পোরেট

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমআইইউ মেডিকেল সেন্টার উদ্বোধন

আতিকুর রহমান নগরী

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমআইইউ মেডিকেল সেন্টার । ১৪ ডিসেম্বর ২০২৫ (রোববার) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে ফিতা কেটে এ মেডিকেল সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস অনুষদের ডিন মো: মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, এমআইইউ মেডিকেল সেন্টারের নবনিযুক্ত চিকিৎসক ড. মো: আব্দুল হালিম, এমবিবিএস, এমপিএইচ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ক্লাব প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত চিকিৎসক ড. মো: আব্দুল হালিমকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে আসছে। তার অংশ হিসেবে আজ এমআইইউ মেডিকেল সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারে একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকের মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে অবস্থানকালে জরুরি চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শও নিতে পারবেন।

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

এসবিএসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী

প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশের মধ্যে চুক্তি

আবাসনখাতে নতুন আরোপিত কর প্রত্যাহারের দাবি রিহ্যাবের

আইএটি-বুয়েটের এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়নবিষয়ক সেমিনার

বাজেট উদ্যোগকে স্বাগত, তবে উদ্বেগ প্রকাশ করে একগুচ্ছ দাবি বিএবির

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ উদ্বোধন

ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন