হোম > কর্পোরেট

হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন অধ্যাপক কামরুন নাহার হারুনের

আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নাম। স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ। এই সম্মানজনক অর্জনে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের সিনিয়র পরিচালক অধ্যাপক কামরুন নাহার হারুন।

সম্প্রতি সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ মেরিনা বে কনভেনশন সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক কামরুন নাহার হারুনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

হামদর্দ কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যখাতে অনন্য অবদান এবং আধুনিক বিপণন কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার অর্জিত হয়েছে। অধ্যাপক কামরুন নাহার হারুনের দক্ষ নেতৃত্বে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে হামদর্দ বাংলাদেশ।

দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনায় মার্কেটিং বিভাগকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তিনি। তার নেতৃত্বে ‘আমরূপালি ফ্রুট সিরাপ’সহ বিভিন্ন উদ্ভাবনী পণ্য বাজারজাত করা হয়েছে এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ভেষজ ও প্রাকৃতিক ওষুধ রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

এই অর্জনকে দেশের প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির এক ঐতিহাসিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতের সক্ষমতারই প্রতিফলন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যাপক কামরুন নাহার হারুন বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি গোটা হামদর্দ পরিবারের। হাজারো কর্মীর পরিশ্রম ও নিষ্ঠার ফল এই সম্মাননা। বিশেষ করে আমাদের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আমার জন্য বড় অনুপ্রেরণা।”

তিনি তার এই অর্জন হামদর্দের চিফ মোতাওয়াল্লী এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি ভবিষ্যতে হামদর্দ বাংলাদেশের কার্যক্রমকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন