হোম > কর্পোরেট

বাঙালি সংস্কৃতিকে ধারণের আহ্বান গাকৃবি ভিসির

আমার দেশ অনলাইন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও নতুন দিনের প্রত্যাশাকে ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দৃষ্টিনন্দন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও আলপনায় সাজানো হয় চারপাশ, যা নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে। সকাল ৯টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

প্রশাসনিক ভবন সংলগ্ন ৩৬শে জুলাই চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। মুখোশ, রঙিন সাজসজ্জা আর ‘এসো হে বৈশাখ’ ধ্বনিতে মুখর এই শোভাযাত্রা নতুন বছরকে বরণের এক প্রাণবন্ত প্রতীক হয়ে ওঠে।

পরে সকাল ১০টায় শহিদ মিনার সংলগ্ন বৈশাখী চত্বরে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। তিনি ‘মায়াকুঞ্জ’, ‘ছায়াবিথী’, ‘কিশলয়’, ‘মাটির টান’সহ মোট ১৭টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে দেশীয় খাবার, হস্তশিল্প, পোশাক, অলংকার ও খেলনার সমারোহ দর্শনার্থীদের আকর্ষণ করে।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বাংলা নববর্ষ কেবল একটি দিন নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐক্য ও নতুন করে শুরু করার প্রেরণা। বাঙালি সংস্কৃতিকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।” তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’, ‘আজ ধানের ক্ষেতে রোদ্র ছায়ায়’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে’সহ বিভিন্ন সংগীত, শিশুদের নৃত্য এবং বাঁশির সুরে বৈশাখী প্রাঙ্গন প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া দিনটিকে আরও তাৎপর্যময় করে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ গাকৃবি শাখা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।

সব মিলিয়ে, আনন্দ, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

আইআইইউসির ২৬৬তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের ১০০০তম এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

নারায়ণগঞ্জে ৪ ড্রেজার ও ২ বাল্কহেডসহ ১৫ দুষ্কৃতিকারী আটক

ইবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের ১৩তম ব্যাচের পরিচিতি সভা

গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শন করলেন ঢাকা ওয়াসার এমডি

মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ডিএনসিসির ৪৫০ এলইডি বাতি স্থাপন

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন