হোম > কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে গলফ গার্ডেন, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের শেয়ারহোল্ডার, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে পরে কোম্পানি সচিব সভার নোটিশ উপস্থাপন করেন। চেয়ারম্যান ডা. আরিফুর রহমান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নিচ্ছি। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে, পুনর্গঠন ও সুশাসনের মাধ্যমে ব্যাংককে দেশের শীর্ষ পাঁচে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার।”

ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ বলেন, “সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা আমানতকারীদের আস্থা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।”

সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা মতামত প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা