হোম > কর্পোরেট

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা

আমার দেশ অনলাইন

মাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ কমাতে বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ১ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলমান এই আয়োজনে দুধ, তেল, আটা, চাল, ডাল, নুডলস, পাস্তা, জুস ও বিস্কুটসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড় ও একটি কিনলে একটি ফ্রি অফার।

এই বিশেষ আয়োজনে রয়েছে অলিভ অয়েলে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং আইসক্রিমে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

এছাড়া মাসের বাজারের অন্যতম প্রয়োজনীয় পণ্য চাল, মসুর ডাল ও আটাতেও রাখা হয়েছে বিশেষ মূল্যছাড়। চালের মধ্যে মিনিকেট প্রিমিয়াম চাল প্রতি কেজি ৬৫ টাকা এবং মিনিকেট স্ট্যান্ডার্ড চাল পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৫৭ টাকায় ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পরিবারের মাসিক বাজারকে আরও সাশ্রয়ী করতে বিস্কুট, জুস, পাস্তা, নুডলস, সস ও অন্যান্য খাদ্যপণ্যেও থাকছে বিশেষ অফার। নির্দিষ্ট বিস্কুট ৩টি কিনলে ১টি ফ্রি, নিউট্রিলাইফ জুসে ৬০ টাকা এবং পাস্তায় রয়েছে ৫৫ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া নির্বাচিত নুডলস ও অন্যান্য পণ্যেও রয়েছে বিশেষ মূল্যছাড়।

স্বপ্নের পক্ষ থেকে জানানো হয়, মাসের বাজারের প্রয়োজনীয় পণ্যগুলো একসঙ্গে কেনাকাটার ক্ষেত্রে ভোক্তারা যাতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পণ্য নিতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ মূল্যছাড়ের আয়োজন। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্যেও মূল্যছাড় রাখার মাধ্যমে মাসিক বাজারকে আরও সুবিধাজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী আয়োজন

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

গবেষণা প্রকল্পের উপযোগিতা বিবেচনায় নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ইবনে সিনা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবস পালিত

ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন