হোম > কর্পোরেট

২.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এনে শীর্ষ তিনে ব্র্যাক ব্যাংক

আমার দেশ অনলাইন

২০২৫-২৬ অর্থবছরে ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক রেমিট্যান্স দেশে আনার মাধ্যমে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স ব্যাংকের অবস্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্যে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্র্যাক ব্যাংকের নিরাপদ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবার প্রতি আস্থার প্রতিফলন। একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহে ব্যাংকটির অবদানও এতে প্রতিফলিত হয়েছে।

ব্র্যাক ব্যাংক জানায়, ডিজিটাল প্রযুক্তিতে বিনিয়োগ, রেমিট্যান্স করিডোর সম্প্রসারণ, আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে অংশীদারিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে রেমিট্যান্স কার্যক্রম সম্প্রসারিত হয়েছে।

ব্যাংকটির দাবি, উন্নত হোস্ট-টু-হোস্ট প্রযুক্তির সংযোগের ফলে বিভিন্ন দেশ থেকে অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্র্যাক ব্যাংক ‘প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট’, ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’, ‘তারা প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ এবং অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) সেবাসহ বিভিন্ন সুবিধা চালু করেছে। এসব সেবার মাধ্যমে প্রবাসী গ্রাহকরা সঞ্চয়, বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা আরও সহজে করতে পারছেন বলে জানিয়েছে ব্যাংকটি।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৩১৫টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণের সুযোগ রয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ বলেন, “লাখো প্রবাসী বাংলাদেশির আস্থা এই অর্জনের পেছনে বড় ভূমিকা রেখেছে। রেমিট্যান্স সেবায় গতি, নিরাপত্তা, স্বচ্ছতা ও সহজলভ্যতা নিশ্চিত করতে ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক নেটওয়ার্ক সম্প্রসারণে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে ব্যাংকটি কাজ অব্যাহত রাখবে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হলো রেমিট্যান্স। এটি লাখো পরিবারের জীবনযাত্রায় সহায়তা করার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

বম্বে সুইটসের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বৈশ্বিক উচ্চশিক্ষার ‘গ্লোবাল হাব’ করতে চাই: গাকৃবি উপাচার্য

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ