হোম > কর্পোরেট

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

আমার দেশ অনলাইন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং দেশের শীর্ষ অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ফুডপান্ডার রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন সেবা নিশ্চিত করা হবে।

সম্প্রতি রাজধানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন।

অন্যদিকে উপায়ের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা।

চুক্তির আওতায় ফুডপান্ডা রাইডাররা উপায়ের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও দ্রুত, সহজ ও নিরাপদভাবে অর্থ সংগ্রহ ও লেনদেন করতে পারবেন। এতে রাইডারদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও দক্ষ ও ঝামেলামুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারত্বের মাধ্যমে উপায় ও ফুডপান্ডা যৌথভাবে রাইডারকেন্দ্রিক একটি আধুনিক ও ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে। এর ফলে ফুডপান্ডা রাইডাররা সহজেই উপায়ের কালেকশন সল্যুশনের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং তাদের আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।

এছাড়া এ সহযোগিতা উপায়ের বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক এবং ফুডপান্ডার বৃহৎ ডেলিভারি ইকোসিস্টেমের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন করবে। এর মাধ্যমে রাইডারদের পাশাপাশি এজেন্টদের জন্যও নতুন ব্যবসায়িক ও সেবাগত সুযোগ তৈরি হবে।

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা মনে করছেন, উপায়ের শক্তিশালী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অবকাঠামো এবং ফুডপান্ডার বিস্তৃত গ্রাহক ও ডেলিভারি নেটওয়ার্কের সমন্বয়ে এ অংশীদারত্ব দেশের ডিজিটাল পেমেন্ট ও ই-কমার্স খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করা, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতি গঠনের পথকে আরও সুদৃঢ় করবে।

দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা

প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম এজিএম অনুষ্ঠিত

এনএসইউতে বন্ধ শ্রমবাজার চালুর সম্ভাবনা নিয়ে ওয়েবিনার

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলী টানেল মেইনটেন্যান্সের জন্য ট্রাফিক ডাইভারসন

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

কৃষি শিক্ষার মানোন্নয়নে গাকৃবিতে তিন দিনের প্রশিক্ষণ শুরু

শান্ত-মারিয়ামে এআইয়ের প্রভাব নিয়ে সভা অনুষ্ঠিত