হোম > কর্পোরেট

শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যতের ওপর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব চিহ্নিতকরণ এবং গাজীপুর নগরীকে দূষণমুক্ত রাখতে দিনব্যাপী নীতি সংলাপ (পলিসি ডায়ালগ) অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে ২১ সেপ্টেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভ‚ঁইয়া এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি. রোজারিও। অনুষ্ঠানে গাকৃবির ডিন, পরিচালক ও শিক্ষকবৃন্দ, গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব ফোরামের প্রতিনিধিবর্গ, পরিবেশ বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শিশু ফোরামের প্রতিনিধিরা অতিথিদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন। টঙ্গী আরবান প্রোগ্রামের এরিয়া ম্যানেজার মানস বিশ্বাসের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, শিশুদের ওপর এর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন। পরে পাঁচজন প্যানেলিস্টের অংশগ্রহণে প্যানেল আলোচনা এবং প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভ‚ঁইয়া বলেন, ব্যক্তি পর্যায়ে সৃষ্ট আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে সামষ্টিক দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব। গাজীপুর জেলা প্রশাসন অংশীজনদের নিয়ে পার্টনারশিপের মাধ্যমে শিশুদেরসহ সবার জন্য একটি পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগরী গড়ে তুলতে কাজ করতে আগ্রহী। বক্তব্যে তিনি ভালো পরিবর্তনের সূচনা নিজ নিজ জায়গা থেকে করার আহŸান জানান। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বায়ুদূষণ রোধে পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচিকে তিনি পরিবেশ সূরক্ষায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরো বলেন, নিরাপদ ও নির্মল নগরী গড়ে তুলতে গাকৃবি সমন্বিত উদ্যোগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জোয়ানা ডি রোজারিওর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নীতি সংলাপের সমাপ্তি ঘটে।

ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

একসঙ্গে স্বাস্থ্য সুরক্ষা ও সঞ্চয়ের সুবিধা দেবে মেটলাইফের নতুন স্বাস্থ্যবীমা

ইউআইইউর ড্রোন ইতিহাস, বিশ্বে চতুর্থ বাংলাদেশ

রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে সভা

ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ওয়ান ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি সই