দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড ‘কনকা’র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। টানা চার সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানটি এবার ৫ম সিজনের জমজমাট আয়োজন নিয়ে ফিরছে। নতুন সিজনেও থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি এবং নতুন নতুন আয়োজন।
শনিবার রাজধানীর গুলশানে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেক্ট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নুরুসসাফা মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, ডিরেক্টর নুরুল আজিম সানি, ডিরেক্টর সিনথিয়া কায়নাথ নূর, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। এরপর এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আশফাক উদ্দিন আহমেদ।
পরে ‘কনকা’র পক্ষ থেকে বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার মো. জুলহক হোসাইন, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার।
সংবাদ সম্মেলনে ‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর লোগো উন্মোচন করা হয়। এরপর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ও থিম সং পরিবেশন করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।
‘কনকা সেরা পরিবার সিজন ৫’-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো দুজন সদস্য মিলে একটি দল গঠন করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনলাইনে এনটিভির নির্ধারিত রেজিস্ট্রেশন পেজের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি দেশজুড়ে ইলেক্ট্রো মার্টের বিভিন্ন শোরুমে গিয়েও রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণের সুযোগ থাকায় এবারের আয়োজনেও প্রতিযোগিতার পাশাপাশি বিনোদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
‘কনকা সেরা পরিবার’-এর নতুন সিজনে প্রতিযোগীদের জন্য থাকছে ধাঁধা ও বুদ্ধির খেলা। এর পাশাপাশি মজার বিভিন্ন ফান গেম, তারকাদের উপস্থিতি এবং বিনোদনমূলক নানা পর্ব থাকছে। আগের সিজনগুলোর জনপ্রিয় আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এবারের সিজনে যুক্ত করা হয়েছে নতুন কিছু আয়োজন।
চারটি সিজনে দর্শকদের আগ্রহ ও সাড়া পাওয়ার পর ৫ম সিজন নিয়েও আয়োজকদের রয়েছে নানা পরিকল্পনা। পরিবারকেন্দ্রিক এই রিয়েলিটি গেম শোতে প্রতিযোগীরা নিজেদের বুদ্ধিমত্তা, উপস্থিত বুদ্ধি ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন পর্বে অংশ নেবেন। https://www.ntvbd.com/registrationঅনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।