ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি শামসুদ্দীন জিয়া, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। পরে সভায় তা অনুমোদন করা হয়।