হোম > কর্পোরেট

ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ শিশু হাসপাতালে সচেতনতামূলক র‍্যালি

আমার দেশ অনলাইন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একযোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ডাঃ মির্জা মো. জিয়াউল ইসলাম, পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নির্দেশনায় এবং ডাঃ মো. আজহারুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল)-এর নেতৃত্বে শনিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তারা ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া