হোম > করপোরেট

রপ্তানি বহুমুখীকরণে পুনঃআর্থায়ন স্কিমে যুক্ত হলো কৃষি ব্যাংক

আমার দেশ ডেস্ক

রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃআর্থায়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক। এ লক্ষ্যে ‘রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃআর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকটির একটি অংশগ্রহণ চুক্তি (Participation Agreement) স্বাক্ষরিত হয়েছে।

গত ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পরিচালক এ কে এম নূরুন্নবী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তির দলিল বিনিময় করেন।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির ফলে রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃআর্থায়ন সুবিধা বিতরণে কৃষি ব্যাংক সরাসরি ভূমিকা রাখতে পারবে। এতে দেশের রপ্তানিপণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং সামগ্রিকভাবে রপ্তানি খাতের বিকাশ ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সজীব কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা

কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ

জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জাতিক সেমিনার

ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন