হোম > কর্পোরেট

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, একাডেমিক কার্যক্রম, গুণগত মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে ইউজিসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে তাঁর সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং সেন্টার ফর জেনারেল এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)-এর পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণার প্রসার ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

পাঁচটি মৌলিক গান নিয়ে আসছে সংগীতশিল্পী সিকদার বাসুদেবের প্রথম অ্যালবাম

শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের আগে মানসিকতার পরিবর্তন জরুরি: হিট প্রকল্প পরিচালক

২৯ অক্টোবর শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নিচ্ছে ১৬ দেশ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স

চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মানারাত ইউনিভার্সিটিতে কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার শান্তি নিয়ে একাডেমিক টক অনুষ্ঠিত

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের ‘উল্লাস’ ২০২৬

বগুড়াকে আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সরকারের মেগা পরিকল্পনা