হোম > কর্পোরেট

নবনির্বাচিত রিহ্যাব নেতাদের সংবর্ধনা দিল ডেভেলপারস ফোরাম উত্তরা

আমার দেশ ডেস্ক

ডেভেলপারস ফোরাম উত্তরা (ডিএফইউ)-এর উদ্যোগে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টরসকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে আবাসন খাতের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা, রিহ্যাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (ঢাকা-১৮) এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপারস ফোরাম উত্তরার সভাপতি ইব্রাহিম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং নগরায়ণে আবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি বলেন, ‘আবাসন খাত শুধু ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের প্রায় দুই শতাধিক শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। এই খাতকে টিকিয়ে রাখতে হলে নীতিগত সহায়তা, সহজ ব্যাংক ঋণ এবং কর কাঠামোয় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ জরুরি।’

তিনি আরো বলেন, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের আবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে সৎ ব্যবসায়ী ও নিয়মিত করদাতাদের জন্য সহনশীল নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ইব্রাহিম সরকার বলেন, আবাসন খাত বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জমির উচ্চ মূল্য, নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, ব্যাংক ঋণের জটিলতা এবং বিভিন্ন নীতিগত সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা কঠিন সময় পার করছেন। তিনি নবনির্বাচিত রিহ্যাব নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে খাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।

রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল তার বক্তব্যে আবাসন খাতকে আরো গতিশীল ও জনবান্ধব করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, আবাসন খাতকে ঘিরে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার, নীতিনির্ধারক এবং ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিত করতেও রিহ্যাব কাজ করবে বলে তিনি।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, দেশের টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন ব্যবস্থা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তাই এই খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক নীতিমালা প্রণয়ন প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএফইউ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন, অনুষ্ঠানের আহবায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাদল। তারা আবাসন খাতের উন্নয়নে একযোগ কাজ করার কথা বলেন।

অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত রিহ্যাব বোর্ডের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউনাইটেড হেলথকেয়ারের প্রথম আইইআরবি সভা

জলবায়ুসহিষ্ণু ধান উদ্ভাবনে জিনোম এডিটিং নিয়ে কর্মশালা

ডিএসসিসি এলাকায় একযোগে ‘ক্লিনিং ডে’ উদযাপিত

সিলেটে আরএকে সিরামিকসের নতুন আউটলেট উদ্বোধন

প্রোটন গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

গুলশানে যাত্রা শুরু করল থাই রেস্টুরেন্ট টুকটুক এক্সপ্রেস

হাম মোকাবিলায় সিটি ব্যাংকের সহায়তা

রেজিয়া আরেফিনের ১৭তম মৃত্যুবার্ষিকী ৯ মে

ডুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত