হোম > কর্পোরেট

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং-২০২৬-এ স্থান করে নিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। এতে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইআইইউসি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত তালিকায় ৪র্থ স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।

এবারের র‍্যাংকিংয়ে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে শিক্ষার মান, গবেষণার পরিবেশ ও গুণগত মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণাপত্রের সাইটেশন (উদ্ধৃতি) এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা।

বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আইআইইউসির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই দৃশ্যমানতা একাডেমিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই আমি আইআইইউসিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘টাইমস হায়ার এডুকেশন’ এবং ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং’-এ অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করি।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিধারী ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহকে এই বিশ্ববিদ্যারয়ে এনে টিএইচই ও কিউএস র‍্যাংকিংয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে আমার নেতৃত্বে একটি শক্তিশালী র‍্যাঙ্কিং কমিটি গঠন করা হয়। যার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। কমিটির অন্য সদস্যরা ছিলেন ড. আবু হুরায়রা মুহাম্মদ ইদবান আলমজাদেহ, ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রকৌশলী মো. মাহি উদ্দিন।”

কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও শর্ত পূরণ করে আবেদন সফলভাবে সম্পন্ন করে উল্লেখ করে উপাচার্য বলেন, “আজকের এই অর্জন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফল। এই গৌরবময় অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও যুক্ত করেন, “এই অর্জন আমাদের যাত্রার সমাপ্তি নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। মানসম্মত শিক্ষা, আন্তর্জাতিক মানের গবেষণা, বৈশ্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আইআইইউসিকে বিশ্ব একাডেমিক অঙ্গনে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের পরবর্তী লক্ষ্য।”

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী আয়োজন

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

গবেষণা প্রকল্পের উপযোগিতা বিবেচনায় নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ইবনে সিনা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবস পালিত

ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন