হোম > করপোরেট

কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানির তালিকায় মেটলাইফ

আমার দেশ অনলাইন

ফরচুন ম্যাগাজিনের ‘কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি’ তালিকায় যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে মেটলাইফ। তালিকায় সামগ্রিকভাবে ১৩তম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এ তালিকায় স্থান পেল মেটলাইফ।

কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি তারা যেন প্রতিষ্ঠানে অবদান রাখতে পারেন এবং মেটলাইফের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, এমন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশেল খালাফ বলেন, ‘কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন আমাদের কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের প্রচেষ্টাতেই প্রতিদিন আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছি।

মেটলাইফের নতুন কৌশলগত অগ্রযাত্রা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে আমাদের কর্মসংস্কৃতি অন্যতম বড় শক্তি। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার এবং নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও নিজেদের সহকর্মী উভয়ের জন্যই ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।’

ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি বেশ প্রতিযোগিতাপূর্ণ। ফরচুনের গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ তালিকা তৈরি করে।

এ তালিকায় স্থান পেতে প্রতিষ্ঠানগুলোর ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতি থাকতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অন্তত ৫ হাজার কর্মী থাকা এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে বিশ্বের অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে।

নিজ নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে এ তালিকায় প্রতিষ্ঠানগুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডুয়েটে চালু হলো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ সেন্টার, গুরুত্ব পাচ্ছে চীনা ভাষা

জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জাতিক সেমিনার

ক্যান্সার চিকিৎসা ও গবেষণায় নতুন দিগন্ত, বিএমইউতে বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন