হোম > করপোরেট

রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আবুল হাসানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রূপালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. আবুল হাসান ৭ জানুয়ারি ২০২৫ তারিখে বনানী সৈনিক ক্লাব রেলক্রসিংয়ে দুর্ঘটনায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

তার আরোগ্য ও সুস্থতা কামনায় রোববার ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত থেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন।

এসময় উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মাইনুদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া ও সালামুন নেছাসহ ব্যাংকের কর্মকর্তারা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংকে দোয়া মাহফিল