হোম > কর্পোরেট

বেকার যুবদের কর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের চুক্তি

আমার দেশ অনলাইন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুবনারীদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তার লক্ষে ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে এক অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, যুগ্ম পরিচালক তানজিয়া সুলতানা এবং কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা, ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শীর্ষক সেমিনার ও ট্রেনিং কিট হস্তান্তর

স্বপ্নে মাসের বাজারে মুন্সিয়ানা

ফায়ার সার্ভিসের আবাসন সংকট মেটাতে মিরপুরে ১২ তলা ভবনের নির্মাণকাজ শুরু

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে দেশীয় তালিকায় ৪ নম্বরে আইআইইউসি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা

বিশ্ব হার্ট দিবসে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী আয়োজন

সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

গবেষণা প্রকল্পের উপযোগিতা বিবেচনায় নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ইবনে সিনা হাসপাতালে র‍্যালি ও আলোচনা সভায় বিশ্ব হার্ট দিবস পালিত

ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন