হোম > কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটে মাইলফলক

আমার দেশ অনলাইন

দেশের ব্যাংকিং খাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে ব্যাংকটির রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত চার বছরে রিটেইল ডিপোজিট প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের জুন মাসে যেখানে রিটেইল খাতে আমানতের পরিমাণ ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, সেখানে চার বছরের ব্যবধানে তা বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া গত এক বছরেই এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ।

ব্র্যাক ব্যাংক জানায়, দেশজুড়ে তাদের বিস্তৃত শাখা ও সাব-শাখা নেটওয়ার্ক এ সাফল্যের অন্যতম চালিকাশক্তি। পাশাপাশি রিটেইল সেলস টিম এবং এজেন্ট ব্যাংকিং চ্যানেলের কার্যক্রমও আমানত বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরও বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। গ্রাহকদের আস্থা এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত আমাদের সহকর্মীদের নিরলস প্রচেষ্টাই এ সাফল্যের মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও উদ্ভাবনী সেবা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং এবং গ্রাহককেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে আরও উন্নত সেবা নিশ্চিত করতে কাজ করবে ব্র্যাক ব্যাংক।

শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, উদ্ভাবনী পণ্য ও সেবা এবং গ্রাহকবান্ধব কার্যক্রমের মাধ্যমে ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্যাংক হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ব্যাংকটি আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

ক্রিয়েটিভপুল অ্যাওয়ার্ডে বড় অর্জন স্টারকম বাংলাদেশের, জিতল দুই সিলভার

স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রথম ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম অনুষ্ঠিত

চট্টগ্রাম অঞ্চলে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার্থীদের শুধু ক্যারিয়ার নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে চায় মানারাত বিশ্ববিদ্যালয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন

মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার