হোম > কর্পোরেট

ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

আমার দেশ অনলাইন

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন এবং অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে ভালো কাজের যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সারা দেশে অপারেশনাল কাজে বিশেষ সাহসিকতা প্রদর্শনকারী বাছাই করা ৪০ কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান করা হয়। পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক কাজের নির্ধারিত বিভিন্ন মানদণ্ডে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ২৮টি ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

একই অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৪ জন ওয়্যারহাউজ ইন্সপেক্টরকে পরিচালকদের সঙ্গে নিয়ে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সকাল ১০টায় অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানান পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ৪০ কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে ‘মহাপরিচালকের প্রশংসা’ লেখা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন।

পরে সারা দেশের নির্বাচিত ২৮টি শ্রেষ্ঠ ফায়ার স্টেশনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পাঁচটি করে এবং অন্যান্য বিভাগের তিনটি করে শ্রেষ্ঠ ফায়ার স্টেশনকে পুরস্কার প্রদান করা হয়।

মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সারাদেশে প্রত্যেক বিভাগে কমিটি গঠনের মাধ্যমে শ্রেষ্ঠ ফায়ার স্টেশন বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বাছাই প্রক্রিয়ায় পাম্প ড্রিল, ডেলিভারি হোজ লে-আউট, ফায়ারফাইটিং স্যুট ও বিএ সেট পরিধান-কুইক ড্রেস, উদ্ধারকারী যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং লেডার ক্লাইম্বিংসহ বিভিন্ন গ্রুপভিত্তিক কার্যক্রম বিবেচনা করা হয়। পাশাপাশি সম্মিলিত ড্রিল, বিভিন্ন রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ, মহাপরিচালকের প্রেরিত নির্দেশনা অকারেন্স রেজিস্টারে অন্তর্ভুক্তি এবং দৈনন্দিন রুটিন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের বিষয়গুলোও মূল্যায়ন করা হয়।

এ ছাড়া স্টেশনের জ্বালানির হিসাব, পদ্ধতি যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা, বিভিন্ন সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ, নিয়মিত গণসংযোগ ও টপোগ্রাফি এবং এসব কার্যক্রমের তথ্য রেজিস্টারে সংরক্ষণ, জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত স্টেশনের শৃঙ্খলার মান, বদলি ও সংযুক্তির আদেশ যথাসময়ে কার্যকর করা, স্টেশন এলাকা ও ব্যারাক ভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জ্ঞানকে বাছাইয়ের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

মহাপরিচালকের প্রশংসা প্রাপ্তদের মধ্য থেকে তিনজন এবং পদোন্নতিপ্রাপ্তদের মধ্য থেকে একজন কর্মকর্তা অনুষ্ঠানে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রাজশাহী জেলার উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন অভিনব এ ধরনের প্রতিযোগিতা আয়োজন এবং পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওয়্যারহাউজ ইন্সপেক্টর খালেদা ইয়াসমিন পদোন্নতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এরপর বক্তব্য দেন অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি। তিনি সম্প্রতি মৃত্যুবরণকারী ফায়ার সার্ভিসের একজন ড্রাইভার ও একজন ইন্সপেক্টরকে স্মরণ করেন।

পরে বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। তিনি মহাপরিচালককে ধন্যবাদ জানানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ফায়ার সার্ভিসের সেবার মান আরও বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার নির্দেশনা দেন।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের ভালো কাজের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মক্ষেত্রে দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তর ও বিভিন্ন বিভাগের উপপরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগ ও জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন। দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রায় ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস

শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে চার পুরস্কার পেল ইলেক্ট্রোমার্ট

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য প্রতিমন্ত্রী

ইউনাইটেড হেলথকেয়ারে দেশের প্রথম রোবোটিক সার্জারি

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা