হোম > করপোরেট

রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক

আমার দেশ অনলাইন

ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম-এর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদ (২০২৬–২০২৮)-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। রাজউকের প্রধান কার্যালয়ে ১৮ জুন সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। তিনি বলেন, সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ জনাব মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, পরিচালক জনাব মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

রাজউক চেয়ারম্যান বলেন, দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মো. বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন. জোহা, আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম,মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মো. ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম এবং মো. এমদাদুল হোসেন সোহেল।

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

চটের বস্তা বিছিয়ে শুরু, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

মহাখালীর সাততলা বস্তি ও চকবাজারে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা সচেতনতামূলক মহড়া

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

ভর্তি ফি গ্রহণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রূপালী ব্যাংকের চুক্তি সম্পন্ন

হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু

ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের আবাসিক প্রশিক্ষণ শুরু