হোম > কর্পোরেট

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

এসবিএসি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারাহ রিসোর্টে সম্মেলনটি অনুষ্ঠিত হয় ২৩ ও ২৪ জানুয়ারি।

এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস.এম. মঈনুল কবীর।

ম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের শেষে এসবিএসি ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ১০ হাজার ৮০০ কোটি টাকা, আর ঋণ ৯ হাজার ৪৪৫ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের পরিশোধিত মূলধন ৮২৪ কোটি টাকা।

চেয়ারম্যান মোখলেসুর রহমান বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এসবিএসি ব্যাংক তার আর্থিক সূচক স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। কোনো তারল্য সংকটে পড়েনি। তিনি সুশাসন, নিয়মাচার পরিপালন, আমানত সুরক্ষা এবং কৃষি, এসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণে অগ্রাধিকারের ওপর গুরুত্ব দেন।

ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঈনুল কবীর জানান, বর্তমানে ব্যাংকের ৯০টি শাখা, ৩২টি উপশাখা ও ৩৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সারা দেশে সেবা কার্যক্রম চালু রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, একেএম দেলওয়ার হুসেন ও মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মো. মাকসুদুর রহমান সরকার ও জিয়াউর রহমান জিয়া। বিজনেস সেশন পরিচালনা করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া। ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরাও সম্মেলনে অংশ নেন।-বিজ্ঞপ্তি

মানারাত ইউনিভার্সিটিতে ইইই, সিএসই ও এমএ ইন ইংলিশের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ফারইস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে অধ্যাপক জসিম উদ্দিনের যোগদান

বম্বে সুইটসের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বৈশ্বিক উচ্চশিক্ষার ‘গ্লোবাল হাব’ করতে চাই: গাকৃবি উপাচার্য

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ