হোম > কর্পোরেট

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স সম্পন্ন

আমার দেশ অনলাইন

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স–২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।

কোর্সটির সমাপনী উপলক্ষে মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ এপ্রিল কোর্সটি শুরু হয়েছিল।

কোর্সে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রশিক্ষণে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমির পরিচালক ও আইকাও ইন্সট্রাক্টর প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা। প্রশিক্ষণে হুমকি শনাক্তকরণ, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, এক্স-রে ইমেজ বিশ্লেষণ, বিস্ফোরক শনাক্তকরণ কৌশল এবং এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা International Civil Aviation Organization (ICAO)-এর নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নে কার্যকর অবদান রাখবেন।

অনুষ্ঠানে পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কর্মকর্তাদের দক্ষতা বাড়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিকতা ও কার্যকারিতা আরও জোরদার হবে।

প্রশিক্ষণার্থীরাও জানান, এই কোর্স তাদেরকে আধুনিক কৌশল ও আন্তর্জাতিক মান সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে, যা ভবিষ্যতে দায়িত্ব পালনে সহায়ক হবে।

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা