হোম > কর্পোরেট

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

গ্লোবাল ফ্যাটি লিভার ডে

আমার দেশ অনলাইন

বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে শিল্পকলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আয়োজিত এ কর্মসূচিতে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেন এবং চিত্রকর্মের মাধ্যমে ফ্যাটি লিভার রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেন।

বিশ্বব্যাপী ফ্যাটি লিভার রোগ বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে এ রোগের কারণ, ঝুঁকি, জটিলতা এবং প্রতিরোধ সম্পর্কে সচেতনতার ঘাটতি এখনও বিদ্যমান।

এ বাস্তবতা বিবেচনায় জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ চিত্রাঙ্কন কর্মসূচি। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়জন শিল্পী অংশগ্রহণ করেন। শিল্পীরা তাদের নিজস্ব সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে ফ্যাটি লিভার রোগের বিভিন্ন দিক চিত্রকলায় ফুটিয়ে তোলেন। স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ বার্তাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকে শুরু হওয়া লাইভ আর্ট সেশন সারাদিনব্যাপী চলে এবং সন্ধ্যায় শিল্পীদের নির্মিত চিত্রকর্ম প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শনার্থীরা শিল্পকর্মের মাধ্যমে রোগটির ঝুঁকি, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন।

চিত্রাঙ্কন কর্মসূচির পাশাপাশি আয়োজনে ছিল কনটিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই), বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, বেসিক স্বাস্থ্য পরীক্ষা এবং জনসচেতনতামূলক নানা উদ্যোগ। এসব কার্যক্রমের মাধ্যমে লিভার স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান সম্পর্কে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম আরিফুল হক বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা শিল্প ও স্বাস্থ্যসেবার মধ্যে একটি অর্থবহ সংযোগ স্থাপনের চেষ্টা করেছি।

চিকিৎসকরা যেমন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের সৃজনশীলতার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে এবং সচেতনতা তৈরি করতে সক্ষম। এই দুই ক্ষেত্রকে একত্রিত করে আমরা ফ্যাটি লিভার রোগ সম্পর্কে কার্যকর সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছি।”

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফয়জুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফবিও আবু রায়হান আল বেরুনি, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. আজহারুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট বিভাগের বিশিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে শিল্পভিত্তিক এমন ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও জনসাধারণকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউসিবির ৪৩তম এজিএম সম্পন্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন মোহাম্মদ আলী

উত্তরায় মেট্রোরেল ভবনে সোনালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

মানারাত ইউনিভার্সিটিতে পাকিস্তান-বাংলাদেশ একাডেমিক সেমিনার, সমঝোতা স্মারক স্বাক্ষর

স্বপ্নতে আম উৎসব, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া

প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ নিয়ে এলো অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম

আবাসন খাতে সহায়ক করনীতি পুরো অর্থনীতিকেই উপকৃত করবে

পবিপ্রবির নতুন ভিসি ড. হেমায়েত জাহান

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ উপাচার্য

জীবনের কঠিন মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের পাশে চান কর্মীরা