হোম > কর্পোরেট

মিতসুই অ্যান্ড কোম্পানি-এসি আই লজিস্টিকস (স্বপ্ন)-এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সম্পন্ন

আমার দেশ অনলাইন

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসু-এসি আই লজিস্টিকস লিমিটেডের সঙ্গে পার্টনার হতে সম্মত হয়েছে। সকল আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসু মিতসুই-এর সাবসিডিয়ারি মিতসু। বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা প্রদান করবে এসিআই লজিস্টিককে। একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধার মাধ্যমেই এ পার্টনারশিপ বাস্তবায়িত হবে।

এসি আই লজিস্টিকস একটি সহযোগী প্রতিষ্ঠান, যার অধীনে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন স্বপ্ন পরিচালিত হয়। বর্তমানে সারাদেশে স্বপ্নের ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি ঢাকার এসিআই সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই পিএলসি-এর চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির এবং মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান, যা বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে সুপ্রতিষ্ঠিত।

এই অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে জানানো হয়, মিতসুই ভবিষ্যতে এসিআই লজিস্টিকসের কৌশলগত লক্ষ্য অর্জনে সহযোগিতা করবে। বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে স্বপ্নের নেতৃত্ব, বিস্তার, পরিচালন দক্ষতা এবং গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা ও মানসম্মত পণ্য সরবরাহে সক্ষমতার প্রতি মিতসুই গভীর আস্থা প্রকাশ করেছে।

ভবিষ্যতে পরিচালন শ্রেষ্ঠত্ব, সুশাসন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) বিষয়ে স্বপ্নের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে মিতসুই।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩২তম সভা

ইস্টার্ন ব্যাংকের বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করল মেটলাইফ

আর্থিক সচেতনতায় সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ছাত্রীদের পাশে প্রাইম ব্যাংক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফার্মা কার্নিভাল ২.০’ অনুষ্ঠিত

গাকৃবির ‘কার্বডিট’ বাংলাদেশে চ্যাম্পিয়ন, এশিয়া-প্যাসিফিকের সেরা পাঁচে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ক্যাম্পেইন উদ্বোধন

উচ্চশিক্ষার মানোন্নয়নে মানারাত ইউনিভার্সিটিতে কর্মশালা