হোম > কর্পোরেট

গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ডিজিটাল সেবাকে আরও গ্রাহকবান্ধব করে তোলার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক। এর ধারাবাহিকতায়, নিজেদের মাইবিএল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করতে ক্লিনিকল লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। বাংলালিংক এর মাইবিল অ্যাপকে ওয়ান-স্পট সল্যুশনে রূপান্তর করছে, যার মাধ্যমে দেশজুড়ে গ্রাহকেরা তাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবাসহ বিশ্বমানের অন্যান্য সকল ডিজিটাল সেবার অনন্য অভিজ্ঞতা উপভোগ করবেন।

দেশের কোটি গ্রাহকের জন্য ডিজিটাল কানেক্টভিটি সেবাকে প্রতিদিনের প্রয়োজনীয় সমাধানে রূপান্তরের লক্ষ্য পূরণে ক্লিনিকল লিমিটের সাথে অংশীদারিত্ব বাংলালিংকের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এ অংশীদারিত্বের মাধ্যমে, মাইবিএল অ্যাপ ব্যবহারকারীরা ডাক্তারের পরামর্শ, ওষুধ ডেলিভারি, ল্যাবরেটরি পরীক্ষা ও বিমা কাভারেজসহ বিস্তৃত ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করবে। গ্রাহক-কেন্দ্রিক অপারেটরটির এ উদ্যোগ দেশের মানুষের সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ অংশীদারিত্বের ফলে, দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ক্লিনিকল কল সহজ ও সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে বিশ্বাসযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করবে, যা মাইবিএল ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবে।

বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে বাংলালিংক ও ক্লিনিকলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং প্রতিষ্ঠানটির গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। ক্লিনিকল কল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।

এ অংশীদারিত্ব নিয়ে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “দেশের কোটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সহজলভ্য করা এখনও একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ক্লিনিকলের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি। এ উদ্যোগ আমাদের কানেক্টভিটি সেবার বাইরে গিয়ে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে অর্থবহ ডিজিটাল সমাধান তৈরির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিফলন। এ ধরনের উদ্যোগই মাইবিএল অ্যাপকে ওয়ান-স্টপ লাইফস্টাইল প্ল্যাটফর্মে পরিণত করেছে, যেখানে গ্রাহকদের প্রতিদিনের সুস্থতায় স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

দূরত্ব, সময় ও ব্যয়ের প্রতিবন্ধকতার কারণে অনেকসময় মানুষ সময়মত চিকিৎসা গ্রহণ করেন না। এ প্রেক্ষাপটে, প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা একটি নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব মানসম্মত স্বাস্থ্যসেবাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক দেশের মানুষের ক্ষমতায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ‘ডিজিটাল ফর অল’ লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য বিস্তৃত পরিসরে ডিজিটাল সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি। বাংলালিংকের সেবার পোর্টফোলিওতে রয়েছে: টেলকো-অ্যাগনোস্টিক সুপার অ্যাপ মাইবিএল, বিনোদন প্ল্যাটফর্ম টফি ও দেশের প্রথম এআই-নির্ভর ডিজিটাল লাইফস্টাইল প্যাকেজ রাইজ। নাসডাকের তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বাংলালিংক উদ্ভাবন ত্বরান্বিত করার পাশাপাশি বাংলাদেশের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ আগামী নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্গাপূজায় ৬৮০ পরিচ্ছন্নতাকর্মী পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার

রূপালী ব্যাংকের খুলনা বিভাগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

চট্টগ্রাম সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

পথশিশুদের পাঠদান থেকে বহুমুখী মানবিক কার্যক্রম, ১৫ বছরে মাস্তুল ফাউন্ডেশন

চট্টগ্রাম মোটর ফেস্টে নাসির সিনট্যাক্সের জমকালো উপস্থিতি

শিশু-কিশোরদের নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে: আলী আফজাল

সরকারি ক্রয়ে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে বিপিপিএর পরামর্শ সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু

ড্যাফোডিলে শেষ হলো পাঁচ দিনব্যাপী ‘সাসটেইনেবিলিটি উইক ২০২৬’

সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে বিএমইউ ও বিআইডব্লিউটিসির সমঝোতা স্বাক্ষর