হোম > কর্পোরেট

স্বপ্ন ফুড কোর্টে লাইভ মিউজিক

আমার দেশ অনলাইন

রাজধানীর মগবাজারে নতুনভাবে চালু হওয়া স্বপ্ন আউটলেটের ফুড কোর্টে শুরু হয়েছে লাইভ মিউজিক পরিবেশনা। খাবারের পাশাপাশি সুরের মেলবন্ধনে ভিন্নধর্মী অভিজ্ঞতা পাচ্ছেন দর্শনার্থীরা।

চলতি মে মাসে যাত্রা শুরু করা মগবাজারের দোতলা এই আউটলেটে প্রতিদিন সন্ধ্যা থেকেই চলছে লাইভ সংগীত পরিবেশনা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে ব্যান্ড সংগীত, আধুনিক বাংলা গান, এমনকি জনপ্রিয় ইংরেজি গানও পরিবেশন করছেন শিল্পীরা।

এখানে পর্যায়ক্রমে গান পরিবেশন করছেন শিল্পী তারেক, আলিফ, রতন, সাদি এবং লোবান।

ফুড কোর্টে সাশ্রয়ী দামে বিভিন্ন খাবারের আয়োজন রাখা হয়েছে। থাই স্যুপ ১২০ টাকা, বিফ রেজালা উইথ খিচুড়ি ১৬৫ টাকা, ফ্রাইড রাইস উইথ চিকেন ২২০ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে নাস্তা, সমুচা, ভেজিটেবল রোল, পিৎজা, স্যান্ডউইচ ও বার্গারও রয়েছে। ডেজার্ট ছাড়াও তিন ধরনের জুস ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। কফির মধ্যে এসপ্রেসো (ডাবল) ১৪০ টাকা, ক্যাপুচিনো ১৭০ টাকা এবং অ্যামেরিকানো (লার্জ) ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুড কোর্ট কর্তৃপক্ষ জানায়, খাবারের পাশাপাশি লাইভ মিউজিক আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের জন্য বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা খাবারের পাশাপাশি গান উপভোগ করে সময় কাটাচ্ছেন।

কোভিড-পরবর্তী সময়ে ঢাকায় মিউজিক ক্যাফের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন নগরজীবনে খাবার ও সংস্কৃতির নতুন মেলবন্ধন তৈরি করবে।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে টংগিবাড়ী কর্মসংস্থান ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

'কুরবানী রান' গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

অধ্যাপক ড. একরামুল হক বুয়েটের নতুন ভাইস-চ্যান্সেলর

ফেসবুকে অনিবন্ধিত নিউজ পেজের দৌরাত্ম্য, বাড়ছে বিভ্রান্তি ও উদ্বেগ

শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের নতুন উদ্যোগ

সিঙ্গার বেকো নিয়ে এলো 'সবার জন্য বিশ্বকাপ'

শিক্ষার্থীদের দক্ষ, কর্মবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

রেকর্ড আয় ও মুনাফায় নতুন মাইলফলক, রাজস্বে শীর্ষে বাটা