হোম > আইন-আদালত

চিত্রনায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

স্টাফ রিপোর্টার

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার ঘটনায় করা মামলায় স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার সহযোগী এস এম ফরহাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুসরাত জাবীন নিম্মীর আদালতে মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন শিমুর ময়নাতদন্তকারী চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রজ্ঞা পারমিতা দত্ত। তার সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২৬ অক্টোবর আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানির দিন ধার্য করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে মামলাটিতে ৩৩ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

মামলার অভিযোগের সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে কলাতিয়া ফাঁড়ির পুলিশ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হযরতপুর ইউনিয়ন পরিষদের আলীপুর ব্রিজ থেকে ৩০০ গজ উত্তর পাশে পাকা রাস্তা সংলগ্ন ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ৩২ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত করার জন্য আঙুলের ছাপ নেওয়া হয়। পোস্টমর্টেমের জন্য মৃতদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে মৃতদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

তদন্তকালে জানা যায়, মৃতদেহটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর। দাম্পত্য কলহের জেরে ওই বছরের ১৬ জানুয়ারি সকাল আনুমানিক ৭-৮টার মধ্যে যেকোনো সময় খুন হন শিমু। ওই ঘটনায় শিমুকে হত্যার ঘটনায় তার ভাই হারুনুর রশীদ কেরানীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই বছরের ২৯ আগস্ট মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। একই বছরের ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু হয়।

প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত, মৌখিক পরীক্ষায় বাধা নেই

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়কে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

পিচ্চি রাজা পালানোর ঘটনায় বোন ও দুই পুলিশ সদস্য চার দিনের রিমান্ডে

কাজী জাফরউল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে

পুলিশের গুলি মোস্তফার পাঁজর ভেদ করে বুকে ঢুকে যায়, বাবার জবানবন্দি

১ কোটি ২ লাখ টাকার অবৈধ সম্পদ, ফাহমী ও স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট

দুর্নীতির অভিযোগে নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা