হোম > আইন-আদালত

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার পর তাকে আটক করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।

মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। তিনি রাজধানীর পল্লবী এলাকায় বসবাস করতেন।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল

মাহবুব উল আলম হানিফসহ চার জনের মামলার রায় যে কোনো দিন