হোম > আইন-আদালত

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য হয়েছে।

রোববার রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ওই ২৭ জনকে আদালতে হাজির করেন পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম। এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করে তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর ওই আদেশ দেয় বিচারক।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৮ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে বৈঠক করছেন এমন অভিযোগের পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে সেখানে উপস্থিত থাকা ২৭৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দেয় পুলিশ।

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ৩ আসামি কারাগারে

৩৪১ হিসাবে লেনদেন, বিপ্লব কুমারকে সম্পদ বিবরণী জমার নোটিস দেবে দুদক

যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি, তাতে জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা রয়েছে

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর: ৬ আসামি কারাগারে

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন শুনানি পেছাল

কানাডায় পাঠানোর প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাৎ, চক্রের নারী সদস্য গ্রেপ্তার

অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২০ বার পেছাল

ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ দুই বন্দির মৃত্যু