হোম > আইন-আদালত

শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে নাসির নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় বিচারক।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ বলেন, প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণের দ্বারা মামলাটি সন্দেহাতীত প্রমাণ করায় ধর্ষক নাসিরকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। একই সাথে জরিমানার টাকা আদায় করে ভিকটিম বা তার পরিবারকে দেওয়ার জন্য প্রয়োজনে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন বিচারক। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ।

তিনি আরো বলেন, রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মামলায় অভিযোগ, নাসির বিভিন্ন অজুহাতে ওই শিশুকে আদর করত এবং চকোলেট-বিস্কুট কিনে দিত। একপর্যায়ে ২০২১ সালের ২৬ নভেম্বর চকোলেট খাওয়ানোর কথা বলে ওই শিশুকে কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় নিয়ে ধর্ষণ করে আসামি।

এ সময় ভুক্তভোগী শিশুটি চিৎকার করলে আসামি তাকে ছেড়ে দেয়। শিশুটি কান্না করতে করতে বাসায় এসে ঘটনাটি সম্পর্কে তার মাকে জানায়। পরে ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার দিনই নাসিরকে একমাত্র আসামি করে মামলা করেন তার মা। এরপর ওই বছরের ২৭ ডিসেম্বর নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাসির।

২০২২ সালে ৩১ মে আদালতে নাসিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু