হোম > আইন-আদালত

পাঁচ দিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

আমার দেশ অনলাইন

মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী

রাজধানীর ইসিবি চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিন পেয়েছেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী।

সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়।

আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, ২ হাজার টাকার মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছে আদালত। আগামী ২৮ অক্টোবর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আলোচিত এ মামলার ৪ নম্বর আসামি তিনি।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই দিন হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

শ্যামল-বাবু-রূপাকে সাংবাদিক হিসেবে আসামি করা হয়নি: প্রসিকিউটর তামীম

ট্রাইব্যুনালে শামীম ওসমানের বিচার চাইলেন গুলিবিদ্ধ দুই সাক্ষী

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলমান: প্রসিকিউটর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএসের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বারিধারায় গাড়িচাপার ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর

সাবেক আইনমন্ত্রী আনিসুলের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সোহাগ হত্যার প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত: চেম্বার আদালত