হোম > আইন-আদালত

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুল-ইনু-মেননসহ আটজন

স্পোর্টস রিপোর্টার

ঢাকার পৃথক থানার চার মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননসহ আটজনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে রাজধানীর যাত্রাবাড়ী, নিউ মার্কেট ও মোহাম্মদপুর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখান। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া নিউ মার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মোহাম্মদপুর থানাধীন এলাকায় শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ