হোম > আইন-আদালত

জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে আড়াই মাসের গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে (২২) হত্যার অভিযোগে স্বামী উজ্জ্বল মাহমুদকে (২৮) মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী

গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সাথে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। একই বছরের ১৮ এপ্রিল রাতে উজ্জ্বল মাহমুদ তার নিজ বাড়িতে গর্ভবতী স্ত্রীকে শারীরিক নির্যাতন ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে স্বামী। ঘটনার পরের দিন ২০২৩ সালের ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহীম খলিল (৪২) উজ্জ্বল মাহমুদকে প্রধান আসামি করে তার মা-বাবাসহ ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা ৮ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে মামলার প্রধান আসামি নিহতের স্বামী উজ্জ্বল মাহমুদের উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট

মাহমুদুল হাসান পলাশ।

রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

এমএস

বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে