হোম > আইন-আদালত

সাবেক এমপি আনার হত্যা মামলায় মিন্টুসহ ৪ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার

চেক জালিয়াতির মাধ্যমে পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২২ জানুয়ারি দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

বৃহস্পতিবার দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মামলার অন্য আসামিরা হলেন- পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান চান, সাময়িক বরখাস্তকৃত সচিব আজমল হোসেন ও সাময়িক বরখাস্তকৃত হিসাবরক্ষক মো. মোকলেচুর রহমান। মামলায় এজাহারে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কাজে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন বিল-ভাউচারের বিপরীতে চেকে অতিরিক্ত অঙ্ক বসিয়ে ও অঙ্ক কথায় লিখে আসল চেকের টাকাসহ অতিরিক্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। আসামিরা বিভিন্ন চেকের মাধ্যমে ঝিনাইদহ পৌরসভার নামে পরিচালিত সোনালী ব্যাংক লিমিটেডের ঝিনাইদহ শাখার হিসাব নং-৩১৬ থেকে ৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকার বিপরীতে চেক জালিয়াতির মাধ্যমে ৩৩ লাখ ৫৮ হাজার ১৯ টাকা উত্তোলন করে ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলা করা হয়েছে।

সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে পৌরসভার সচিব আজমল হোসেন ও হিসাবরক্ষক মোকলেচুর রহমানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত করা হয়। মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ঝিনাইদহ পৌরসভার ফান্ড তসরুফ ও চেক জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমল ও মোকলেচুরের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর শাখা-১–এর উপসচিব আবদুর রহমান এ প্রজ্ঞাপন জারি করেন।

উল্লেখ্য, ভারতের কলকাতায় বাংলাদেশের এমপি আনার হত্যার অন্যতম সন্দেহভাজন আসামি ছিলেন মিন্টো। তাকে ডিবি গ্রেপ্তার করে কয়েকদফা রিমান্ডে নিয়েছিল। তাকে ছাড়াতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ডিবি পুলিশের কাছে তদবীর করেছিল বলে গণমাধ্যমে উঠে আসে।

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ