হোম > আইন-আদালত

ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে জুলিয়াসের রিট খারিজ

আতিকুর রহমান নগরী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিজের প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আবেদন নাকচ করে দেন।

একই আবেদন এর আগে গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের অন্য একটি বেঞ্চ শুনতে অপারগতা প্রকাশ করেছিল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চে রিটটি উত্থাপন করা হলে তারা এটা শুনানির অনুপযোগী বলে রায় দেন।

এরপর সোমবার হাইকোর্টের একটি ভিন্ন বেঞ্চে রিটটি শুনানির জন্য আনা হয়। শুনানি শেষে আদালত এবার রিট আবেদনটি পুরোপুরি খারিজ করে দেন।

গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় ভিপি প্রার্থী হিসেবে জুলিয়াস সিজারের নাম ছিল এবং তিনি ২৬ নং ব্যালট পেয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের পর সহকারী রিটার্নিং অফিসার তার বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ তোলেন।

এ অভিযোগের ভিত্তিতে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে বিষয়টি যায়। ট্রাইব্যুনাল সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করার নির্দেশ দেয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের সুপারিশে জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করা হয়।

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে