হোম > আইন-আদালত

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আমার দেশ অনলাইন

ছবি ভিডিও থেকে নেওয়া

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচারব্যবস্থাকে আধুনিকায়ন, গতিশীল এবং বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানোর জন্য আরও ১২টি জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা। যে জেলাগুলো মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকবে, তাদের পুরস্কৃত করা হবে।

বৃহস্পতিবার সকালে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এপর্যন্ত দেশে সর্বমোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড ব্যবস্থা সম্প্রসারিত হলো। তিনি আরও বলেন, ই-বেইল বন্ড চালুর পাশাপাশি আদালতের বাইরে মেডিয়েশন (আবস) বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে যেসব জেলা বিচার বিভাগীয় পারফরম্যান্সে এগিয়ে থাকবে এবং ভালো সাফল্য দেখাবে, তাদের উৎসাহিত করতে বিশেষ পুরষ্কার প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নতুন ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করা জেলাগুলো হলো—টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর।

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল

মাহবুব উল আলম হানিফসহ চার জনের মামলার রায় যে কোনো দিন

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে