হোম > আইন-আদালত

যুবদল নেতা নয়নের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীকে পিটিয়ে জখম, হাইকোর্টে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনায় হাইকোর্টে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার উদ্যোগে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, কোনো নাগরিককে রাস্তা থেকে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। আইন যদি তার নিজস্ব গতিতে চলে, তবে ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত, তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধ বিবেচনা করে বিচারের আওতায় আনতে হবে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের আটক না করলে বুধবার সারা দেশের সব আদালতে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করবেন। প্রয়োজনে ছাত্র-জনতা সন্ত্রাসীদের আটকে রাজপথে নেমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, গতকাল সোমবার অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু সুপ্রিম কোর্টে তার চেম্বারের নিয়মিত কাজ শেষে বাসায় যাওয়ার পথে যুবদলের সন্ত্রাসী নয়ন বাহিনী তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে আনে। পরবর্তীতে ওই সন্ত্রাসীরা অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে চড়-থাপ্পড়, লাথি, কিল-ঘুষি দেওয়া শুরু করে। এ সময় তিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জামায়াত কর্মী পরিচয় দেওয়ার পরও সন্ত্রাসীরা তাকে মারধর করতে করতে যুবদলের সন্ত্রাসী নয়নের আজিমপুরের টর্চার সেলে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুকে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি বলেন, কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া ফ্যাসিবাদের আলামত। আওয়ামী লীগ যেই কাজ করে ফ্যাসিবাদ হয়েছে, একই কাজ বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতারা করলে তারাও ফ্যাসিবাদ হিসেবে জাতির কাছে নিজেদের মুখোশ উন্মোচন করবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেন, অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জু যদি কোনো অপরাধ করেন, তবে প্রচলিত আইনে সেই অপরাধের বিচার হতে পারে। কিন্তু তাকে রাস্তা থেকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এটা সন্ত্রাসীদের কাজ। যারা এই কাজ করেছে, তারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আইনের চোখে সন্ত্রাসীরা অপরাধী, সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীর পরিচয় একটাই, সে অপরাধী। তাই অপরাধ যে বা যারা করবে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. সাইফুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট কামাল উদ্দিন, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট পারভেজ হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল হক, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবা আক্তার রুবি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট ইসমত জাহান, অ্যাডভোকেট মীর নুর নবী উজ্জল, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট হিমেল প্রমুখ। এ সময় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সদস্যবৃন্দসহ সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

জুলাইয়ে কিশোর মোতালিব হত্যা: সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর বরখাস্ত

হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

ধামরাইয়ে অটোরিকশাচালক সায়েদুর রহমান হত্যায় দু্জনের যাবজ্জীবন

মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড আবেদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন পিছিয়েছে

রামিসা হত্যায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

সোহেলের স্ত্রী স্বপ্না কেন খালাস পেলেন

রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল