হোম > আইন-আদালত

সাবেক এমপি মুক্তিসহ দুজন ৬ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম কবিনুল হক মুক্তি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. মোজাম্মেল হকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর নিকেতন থেকে সন্দিগ্ধ আসামি হিসেবে মুক্তিকে গ্রেপ্তার করা হয়। 

মামলার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে স্লোগান দিতে থাকেন৷ এসময় পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের ফোন পর্যালোচনায় দেখা গেছে, আসামিরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে প্রচার প্রচারণা করে।

এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর মো. মাহবুব হোসাইন বাদী হয়ে গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন৷

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত

ছেলে মাকে বলে ফু দিয়ে দাও আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে