হোম > আইন-আদালত

নামের মিলের সেই আলমাছকে অবিলম্বে মুক্তির নির্দেশ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

নামের মিলের কারণে কারাগারে থাকা নির্দোষ মো. আলমাছকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার সকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেয়।

দুই যুগ আগে করা এক অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় মো. আলমাছের। সেই মামলার সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে আছেন মো. আলমাস । অথচ তিনি ওই মামলার আসামিই নন।

নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা মো. আলমাছ। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে আলমাস (কারাগারে থাকা) এবং দণ্ডিত ব্যক্তির পরিচয় ও বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন।

আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান (তদন্ত) পরিচালনা করতে বলা হয়। আদেশ পাওয়ার তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় প্রতিবেদন আদালতে জমা পড়ে।

গ্রেপ্তার হওয়া মো. আলমাছ এবং অস্ত্র আইনে মিরপুর থানায় ওই মামলায় দণ্ডপ্রাপ্ত মো. আলমাছ দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বলে অনুসন্ধান প্রতিবেদনের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধান্তে বলা হয়েছে, গ্রেপ্তার মো. আলমাস (পিতা–শেখ খলিল, মাতা–রশনারা/রাসনারা বেগম, গ্রাম–সুন্দরীপাড়া, ডাকঘর–কুসুমহাটি, থানা–দোহার, জেলা–ঢাকা) অস্ত্র আইনের ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি নন।

পলাতক মো. আলমাছ (পিতা–মো. খলিলুর রহমান/খলিল আহম্মেদ/মো. আবুল খায়ের (খলিল), মাতা–সালমা আক্তার, গ্রাম–পূর্ব ধোয়াইর, ডাকঘর–দক্ষিণ বাহ্রা, ইউনিয়ন-নয়াবাড়ী, খানা–দোহার, জেলা–ঢাকা) মিরপুর থানার অস্ত্র আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

আগের ধারাবাহিকতায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় রিটটি ওঠে। আদালত আদেশের জন্য আজ রোববার দিন ধার্য করে।

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

রাসেল লজ অবসায়নে আপিল বিভাগের যুগান্তকারী রায়

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড

মাদরাসাছাত্র হত্যা মামলায় কারাগারে ইকবাল সোবহান চৌধুরী

আমু-শাজাহানসহ ৬ জনকে হাজিরের নির্দেশ, মির্জা আজমের বিরুদ্ধে পরোয়ানা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩১তম বার পেছাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৫৫

জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

রেড ক্রিসেন্ট নির্বাচন: উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গের অভিযোগ