হোম > আইন-আদালত

শাপলা গণহত্যার মূল পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বাবু-ফারজানা

প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার পরিকল্পনার সঙ্গে একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা জড়িত ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে- তা আগে থেকেই জানতেন বাবু ও রুপা। তাদের সমীকরণ নামক প্রতিবেদনের মধ্যে দিয়ে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সেখানে তথ্য লুকিয়ে বলা হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কোনো মানুষ আহতও হয়নি। অথচ আমরা এখন স্পটেই ৩২ জন শহীদের পরিচয় শনাক্ত করতে পেরেছি।

অন্য এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধ করার ক্ষেত্রে কে সাংবাদিক, কে আইনজীবী, কে ডাক্তার, কেউ কোন পেশার সেটা দেখার সুযোগ নেই। আমরা অপরাধের বিচার করি। কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকেন- তার বিচার করবো না?

তারাতো সাংবাদিক হিসেবে একটা ঘটনা ঘটেছে তার প্রতিবেদন করেছে- তিনি সারারাত স্পটে উপস্থিত ছিলেন, পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন কিভাবে? সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, তখন ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু তার লাইভ অনুষ্ঠান চলছে এবং তিনি হত্যাকাণ্ডের ঘটনা গোপন করছেন, তার স্বার্থ কি? তিনি তো একজন সাংবাদিক, তিনি তো নিরপেক্ষভাবে জাতির সামনে সত্য ঘটনাটা তুলে ধরবেন। তাহলে তার উদ্দেশ্যটা কি ছিল? কেন তিনি এটা করতে গেলেন? তিনি টোটাল মেকানিজমের সঙ্গে জড়িত ছিলেন।

এএস

জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

রেড ক্রিসেন্ট নির্বাচন: উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গের অভিযোগ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা: বান্ধবী দিশা ফের রিমান্ডে

চিকিৎসাবর্জ্য পরিশোধনাগার স্থাপনে রুল শুনানি করবে হাইকোর্ট

কারফিউ জারি করে হত্যাকাণ্ডের মূল কারিগর ছিলেন সালমান-আনিসুল

হাদি হত্যা: ২১ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ড

হাসিনা-কামালের সব সম্পত্তি বাজেয়াপ্তের চিঠিতে যা আছে

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে প্রসিকিউশন

রাজধানীর মিরপুরে শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার ২৬ জন কারাগারে