হোম > আইন-আদালত

আমু, শাজাহান ও ফারুক খানসহ আসামিদের বিরুদ্ধে শিগগির ফরমাল চার্জ

প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর তামীম

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান ও ফারুক খানসহ হেভিওয়েট আসামিদের বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তামীম বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। ফরমাল চার্জ অলমোস্ট রেডি করে ফেলেছি। খুব শিগগির চিফ প্রসিকিউটরের অনুমতি সাপেক্ষে ফরমাল চার্জ দাখিল করব অথবা উনি এসেই আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হবে। বর্তমানে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ছুটিতে রয়েছেন।

এই মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, গোলাম দস্তগীর গাজী, হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সাবেক এমি সোলায়মান সেলিম। আসামিরা সবাই বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সাবেক আইনমন্ত্রী আনিসুলের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সোহাগ হত্যার প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত: চেম্বার আদালত

মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মেজর আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

ইনুর সাজা বাড়াতে চলতি সপ্তাহেই আপিল

রিমান্ড শেষে আদালতে আখতারুজ্জামান, জামিন আবেদন

মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

আদালতে আখতারুজ্জামান, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

বিমানবন্দরে বিশৃঙ্খলা, মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা