হোম > আইন-আদালত

আ’লীগের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানান স্বজনরা। জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটির সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য থাকাবস্থায় হিরণ মৃত্যুবরন করলে জেবুন্নেছা উপনির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তিনি ৫ আগষ্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলার আসামি।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে জেবুন্নেছাকে তার রাজধানীর বাসা থেকে ডিবি পুলিশ আটক করেছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি মো: মিজানুর রহমান বলেন জেবুন্নেছা আফরোজ আটক হয়েছে কিনা এ বিষয়ে রাজধানী থেকে তাদেরকে কিছু জানানো হয়নি।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু