হোম > আইন-আদালত

এস আলমের ১৬ হাজার ৯৪০ কোটি টাকার জমি জব্দ

স্টাফ রিপোর্টার

আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য দেখানো হয়েছে ১৬ হাজার ৯৪০ কোটি ৬ লাখ ৮৬ হাজার ৭৭৩ টাকা।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আক্তারুল ইসলাম এ তথ্য জানান।

ওই আবেদনে বলা হয়, এস আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং-এর অভিযোগের একটি অনুসন্ধানে তদন্ত টিম গঠন করে দুদক। অনুসন্ধানকালে জানা গেছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানে একাধিক সূত্র থেকে জানা যায়, এস আলম এবং তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে ওই টাকা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ অবস্থায় এস আলম গ্রুপ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব জমি জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড