হোম > আইন-আদালত

গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে

এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর

আতিকুর রহমান নগরী

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কিংবা কেউ পালিয়ে থেকে রক্ষা পাবেন- এ ধরনের দুরাশা করে কোনো লাভ নেই।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ন্যায়বিচার সবসময় নিজস্ব গতিতে এগোয়। আইন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন- এমন বিশ্বাসের কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। এতদিন যারা বিচার বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, তাদের জন্য এটি একটি স্পষ্ট জবাব।

চিফ প্রসিকিউটর আরো বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসার পর একের পর এক আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হচ্ছে। বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ কয়েকটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশা ছিল- এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার যেন বাংলাদেশেই হয়। সে পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিকভাবে এগোচ্ছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাংচুর, ১১ আসামি রিমান্ডে

ধর্ষণ মামলার দ্রুত অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত মন্ত্রিসভায়

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর হাইকোর্টে মামলা

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ

তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ফের সময় বাড়ল

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৮ এপ্রিল

৬ লাশ পোড়ানো মামলা: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ